বাসস
  ১১ জানুয়ারি ২০২২, ১০:১০

বাসস দেশ-২ : কুমিল্লায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির হেলথক্যাম্প 

বাসস দেশ-২
ল্যাকটেটিং-মাদার
কুমিল্লায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির হেলথক্যাম্প 
কুমিল্লা, ১১ জানুয়ারি, ২০২২ (বাসস) : কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় কুমিল্লা টাউন হলে দুই দিনব্যাপী হেলথক্যাম্প চলছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার ২শত উপকারভোগী গর্ভবর্তী মহিলাদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য সেবাদান এবং চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।
গতকাল ২দিনের হেলথক্যাম্প উদ্বোধন করেন- কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও এফপিএবি সভাপতি মেহেরুন্নেছা বাহার। সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী। প্রধান অতিথির বক্তৃতায় মেহেরুন্নেছা বাহার বলেন- জনবান্ধব ও নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে গর্ভবর্তী মহিলাদের ও নবজাত সন্তানের স্বাস্থ্য উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করছেন। তিনি বলেন সন্তান ভূমিষ্টের আগে ও পরে প্রত্যেক গভবর্তী মহিলাকে প্রতিমাসে ৮শত টাকা করে ৩ বছর প্রদান করা হচ্ছে। তিনি সহায়তা প্রাপ্ত গর্ভবতী মহিলাদের প্রাপ্ত ভাতা শুধুমাত্র স্বাস্থ্য সেবা কাজে ব্যয় করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. জামান উদ্দিন ভূইয়া, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর শামছুন্নাহার পুতুল, কাউন্সিলর কাউছারা বেগম সুমি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ তাজিয়া।
বাসস/এনডি/সংবাদদাতা/১০১০/কেজিএ