বাসস
  ১০ জানুয়ারি ২০২২, ২০:৫৩

বাসস দেশ-৫২ : আয়শা খানমের বহুমুখী কর্মপ্রয়াস ইতিহাসে তাঁকে চির স্মরণীয় করে রাখবে

বাসস দেশ-৫২
আয়শা-খানম-স্মরণ
আয়শা খানমের বহুমুখী কর্মপ্রয়াস ইতিহাসে তাঁকে চির স্মরণীয় করে রাখবে
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২২ (বাসস) : নারী আন্দোলনকে এগিয়ে নিতে আয়শা খানমের সাংগঠনিক দক্ষতা, কর্মক্ষমতা, নেতৃত্বদানের যোগ্যতা, বহুমুখী কর্মপ্রয়াস জাতীয় ও বৈশ্বিক নারী আন্দোলনের ইতিহাসে তাকে চির স্মরণীয় করে রাখবে।
নারী আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি আয়শা খানমের প্রথম প্রয়াণ দিবসে ‘শ্রদ্ধায় স্মরণে আয়শা খানম’ শীর্ষক আজ এক অনলাইন স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভার শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মনি সিংহ- ফরহাদ ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, রাষ্ট্রের অনারারী নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালি জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। সভার শুরুতে সংগীত পরিবেশন করেন সুষ্মিতা আহমেদ। 
সূচনা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের অগ্রণী নেত্রী এবং সংগঠনের সাবেক সভাপতি আয়শা খানম নারী আন্দোলনকে তিনি কাজের মূূল ক্ষেত্র হিসেবে  বেছে নিয়েছিলেন। 
অনলাইন স্মরণসভায় সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, আয়শা খানম বিরল মানুষদের একজন যিনি তারুণ্যে নেয়া সংকল্পকে পূর্ণ করতে আমৃত্যু কাজ করেছেন। নারী বান্ধব পদক্ষেপ গ্রহণও বাস্তবায়নে যেসব মানুষ নিরলস ভাবে।
বাসস/সবি/এমএসএইচ/২০৫৩/এসই