বাসস
  ১০ জানুয়ারি ২০২২, ২০:৫১

বাসস দেশ-৫১ : মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি : আইভী

বাসস দেশ-৫১
আইভী- নির্বাচনী প্রচারণা
মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি : আইভী
নারায়ণগঞ্জ, ১০ জানুয়ারী, ২০২২ (বাসস): আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আজ বলেছেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নগরীর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন। 
আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ২১ নম্বর ওয়ার্ড এলাকায়  নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণাকালে ডা. আইভী বলেন, আমার এবারের পাঁচ বছরের দায়িত্ব পালনের সময়ে আমি গড়ে সাড়ে পাঁচশত কোটি টাকার কাজ করেছি। 
তিনি বলেন, নারায়ণগঞ্জ বন্দরের একশ ফুট দীর্ঘ বিশাল রাস্তা নির্মাণ করেছি। অলিগলির রাস্তা পাকা হয়েছে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছি। রাজপথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছি। বন্দরকে আমি সত্যিকার সিটিতে রুপান্তরিত করেছি। 
মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘উন্নয়নমূলক কাজ এখানেই শেষ নয়। নাগরিকদের আরো সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে। ভালো স্কুল-কলেজ, চিকিৎসা সেবা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সে জন্য আমি বেশ কিছু কাজ অর্ধসমাপ্ত রেখে এসেছি। এসব কাজ শেষ করার জন্য আমি আপনাদের কাছে ভোট চাই’। 
তিনি বলেন, আমার ভোটাররা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা কাকে ভোট দেবে। দল যখন আমাকে নমিনেশন দিয়েছে, আমার দলের লোকেরা নৌকার পক্ষেই থাকবে। 
বাসস/এনডি/সংবাদদাতা/২০৫০/এমএমবি