
বাসস দেশ-২৮
বঙ্গবন্ধু-শ্রদ্ধা
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জাজেজ কমিটি
ঢাকা, ১০ জানুয়ারি ২০২২ (বাসস) : বাংলাদেশ সুুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জাজেজ কমিটি।
সুুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস'কে আজ জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার জন্ম শত-বার্ষিকী উদযাপন সংক্রান্ত সুপ্রিমকোর্ট জাজেস কমিটি আজ ১০ জানুয়ারি ২০২০ দুপুর ২ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।"
এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও জাজেজ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/ডিএ/১৭১৫/কেএটি