বাসস
  ১০ জানুয়ারি ২০২২, ১৪:০৬

নড়াইলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নড়াইল, ১০ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী-লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি পৌরমেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহাসহ
দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালিত হয়েছে। এসময় লোহাগড়া উপজেলা আওয়ামী –লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেনসহ দলীয় েেনতারা  উপস্থিত ছিলেন।
অপরদিকে কালিয়া উপজেলা আওয়ামী-লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবস টি পালিত হয়েছে।
এসময় কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌরমেয়র ওয়াহিদুজ্জামান হিরাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।