বাসস
  ০৯ জানুয়ারি ২০২২, ২০:০৩

বাসস দেশ-৪২ : মিতু হত্যাকান্ডে নিজের মামলায় স্বামী বাবুল আকতার শ্যোন এরেস্ট

বাসস দেশ-৪২
চট্টগ্রাম-বাবুল শ্যোন এরেস্ট
মিতু হত্যাকান্ডে নিজের মামলায় স্বামী বাবুল আকতার শ্যোন এরেস্ট
চট্টগ্রাম, ৯ জানুয়ারি, ২০২২ (বাসস) : নগরীর চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তাঁর স্বামী, পুলিশের সাবেক এসপি বাবুল আকতারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১৬ সালে পাঁচলাইশ থানায় বাবুল আকতারের দায়ের করা মামলায় পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম আজ এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই’র চট্টগ্রাম মেট্রো পরিদর্শক আবু জাফর সাবেক এসপি বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন পেশ করেন। বাবুল আকতারের আইনজীবী এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বাসস’কে জানান, মিতু হত্যা মামলায় পিবিআই’র আবেদন আদালত গ্রহণ করেছেন।
অবশ্য মিতুর বাবার দায়ের করা মামলায় বাবুল ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
২০১৬ সালের ৫ জুন সাত বছরের পুত্রসন্তানকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাসে তুলে দিতে গিয়ে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হন মাহমুদা আকতার মিতু। এ হত্যাকা-ের পরপরই বাবুল আকতার বাদী হয়ে অজ্ঞাত ৩ ব্যক্তিকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।
২০২১ সালের ১১ মে পিবিআই এ হত্যা মামলার ফাইনাল রিপোর্ট জমা দেয়। ১২ মে বাবুলসহ ৮ ব্যক্তিকে আসামি করে বাবুল আকতারের শ^শুর মোশাররফ হোসেন আরেকটি মামলা দায়ের করেন। তাদের তদন্তে এ ঘটনায় বাবুলের জড়িত থাকার প্রমাণ মেলে। 
বাসস/প্রতিনিধি/কেএস/২০০০/এবিএইচ