বাসস
  ০৮ জানুয়ারি ২০২২, ১৬:১০

বাসস দেশ-১৩ : বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)’র উদ্যোগে “নবআলো” স্কীমের উদ্বোধন

বাসস দেশ-১৩
বিমান বাহিনী-মহিলা সমিতি
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)’র উদ্যোগে “নবআলো” স্কীমের উদ্বোধন
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২২ (বাসস): বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাদের পরিবারবর্গ, যারা সরকারী ভাবে চিকিৎসা প্রাপ্তির আওতাভূক্ত নন- তাদের চিকিৎসা প্রদান কার্যক্রমের পরিধি সহজলভ্য ও ব্যাপকতর করার লক্ষে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহ্মিদা হান্নানের দিক নির্দেশনা ও উদ্যোগে বাফওয়ার “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড”র পৃষ্ঠপোষকতায় “নবআলো” স্কীম চালু করা হয়েছে।
এই স্কীমের আওতায় বিনামূল্যে নিয়মিত চিকিৎসা সুযোগের পাশাপাশি বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের মাধ্যমে প্যাথলজি ও রেডিওলজিক্যাল পরীক্ষাসহ শল্যচিকিৎসা (সার্জারী) প্রদান করা হবে।
বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহ্মিদা হান্নান এই “নবআলো” স্কীমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ফলক উন্মোচনের পাশাপাশি, এ মহতী উদ্যোগের স্বপ্ন বাস্তবায়ন ও সফলতার জন্য দোয়া-মোনাজাত করা হয়।
পরবর্তীতে তিনি কেন্দ্রীয় বাফওয়ার প্রাঙ্গনে “নবআলো” স্কীমের পারিবারিক চিকিৎসা বই বিতরনের মাধ্যমে এ চিকিৎসা সেবার সূচনা করেন।
“নবআলো” স্কীমের বই বিতরণী অনুষ্ঠানে “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড”র ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জাফর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটিতে এ চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা হয়েছে।
বাসস/আইএসপিআর/এমএএস/১৬১০/-কেএটি