বাসস
  ০৭ জানুয়ারি ২০২২, ১৮:১৪

বাসস ক্রীড়া-৬ : জোড়া ইনজুরির কবলে বার্সেলোনা

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বার্সেলোনা-ইনজুরি
জোড়া ইনজুরির কবলে বার্সেলোনা
মাদ্রিদ, ৭ জানুয়ারি, ২০২২ (বাসস/এএফপি): জোড়া ইনজুরির কবলে পড়েছে লা লিগা জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি জং কাফ ইনজুরিতে পড়েছেন।  রোনাল্ড আরাউজোর হাতের চিড় তাকে অস্ত্রোপচার করাতে হবে বলে গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।
আগের দিন বুধবার লিনারেস দিপোর্তিভোর বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ডি জং ও আরাউজো। ম্যাচে জয়লাভ করে বার্সেলোনা। শুক্রবার অস্ত্রোপচার শেষে  আরাউজোকে কয়েকসপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। তবে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন ডি জং।  যদিও গ্রনাডার বিপক্ষে আগামীকাল শনিবারের লা লিগা ম্যাচে তিনি খেলতে পারছেননা বলে ধারনা করা হচ্ছে।
গতকাল ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ রোনাল্ড আরাউজোর ডান হাতে চিড় ধরেছে। শুক্রবার ক্লাবের মেডিকেল দলের তত্বাবধানে তাকে অস্ত্রোপচার করানো হবে। ’
এতে আরো বলা, হয় ফ্রেঙ্কি ডি জংয়ের বাঁ পায়ে কাফ ইনজুরি ধরা পড়েছে। তার সুস্থতায় ফেরার উপর নির্ভর করছে পরের ম্যাচে অংশগ্রহন। ’
বাসস/এএফপি/এমএইচসি/১৮০০/-স্বব