
বাসস বিদেশ-৯
কাজাখস্তান-অশান্তি-নিরাপত্তা
কাজাখস্তানে ১২ নিরাপত্তা কর্মকর্তা নিহত
মস্কো, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস ডেস্ক) : কাজাখস্তানে চলমান বিশৃঙ্খলায় ১২ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও ৩৫৩ জন আহত হয়েছে।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ও আরআইএ নভোস্তি জানিয়েছে, কাজাখস্তানের খবর ২৪ নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে যে, নিহত নিরাপত্তা কর্মকর্তাদের একজনের মাথা কাটা অবস্থায় পাওয়া গেছে।
বাসস/অনু- জেজেড/২২৩৫/-শআ