বাসস
  ০৬ জানুয়ারি ২০২২, ১৮:০৫

বাসস দেশ-২৩ : ভোলার লালমোহনে বন বিভাগের রেঞ্জ অফিসের উদ্বোধন

বাসস দেশ-২৩
অফিস-উদ্বোধন
ভোলার লালমোহনে বন বিভাগের রেঞ্জ অফিসের উদ্বোধন
ভোলা, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ নব নির্মিত লালমোহন রেঞ্জ’র বন কর্মকর্তার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কার্যালয়টি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বন বিভাগের নিজস্ব তত্তবায়নে বাস্তবায়িত অফিসটি উদে¦াধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ লালমোহন রেঞ্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এখানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন রেঞ্জের বন কর্মকর্তা আশীস কুমার দে।
ভোলার বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, এর আগে চরফ্যাসন রেঞ্জ অফিস থেকে লালমোহনের কার্যক্রম পরিচালিত হতো। ৫০ লাখ টাকা ব্যয়ে লালমোহন রেঞ্জ কর্মকর্তার দ্বোতালা কার্যালয় ভবনটি উদ্বোধন হওয়াতে এখন আর সেই সমস্যা থাকছেনা। এতে করে এই রেঞ্জের দাপ্তরিক কাজসহ সার্বিক কর্মকান্ডে বাড়তি গতি আসবে বলে মনে করেন তিনি।
বাসস/এনডি/এইচএএম/১৭৪৫/-কেজিএ