
বাসস দেশ-২০
ছাত্রলীগ-শোভাযাত্রা
গোপালগঞ্জে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলায় আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। জেলা ছাত্রলীগ এ শোভাযাত্রার আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা, উপজেলা, থানা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭২০/-কেজিএ