বাসস
  ০৫ জানুয়ারি ২০২২, ১৫:৪০

বাসস ক্রীড়া-১২ : বাংলাদেশের ৫০তম জয়

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-জয়
বাংলাদেশের ৫০তম জয়
মাউন্ট মঙ্গানুই, ৫ জানুয়ারি ২০২২ (বাসস) : আজ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। বিদেশের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে এটি বাংলাদেশের ৫০তম জয়। 
বিদেশের মাটিতে ৬০ টেস্টে ৬ জয় আছে বাংলাদেশের। হার ৫০টি, ম্যাচ ড্র ৪টি।
দেশের বাইরে ১৩০ ওয়ানডেতে ৩১ জয় আছে টাইগারদের। হার ৯৬টি, ম্যাচ পরিত্যক্ত ৩টি। 
সফরকারী হিসেবে বিদেশের মাটিতে ৩৮টি টি-টোয়েন্টিতে ১৩ জয় আছে বাংলাদেশের। হার ২৪টি, ম্যাচ পরিত্যক্ত ১টি। 
বাসস/এএমটি/১৫৩৯/স্বব