
বাসস দেশ-১২
সিলেট-ভোট
উৎসবমুখর পরিবেশে সিলেট বিভাগের ৭৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে
সিলেট, ৫ জানুয়ারি, ২০২২ (বাসস) : উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে সিলেট বিভাগের ৭৫টি ইউপিতে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোগ গ্রহণ করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। সব ধরণের সহিংসতা এড়াতে ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সিলেট বিভাগে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে প্রশাসন।
নির্বাচনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও স্ট্রাইকিং ফোর্স সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির এ তথ্য নিশ্চিত করে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী বা স্ট্রাইকিং ফোর্স নির্বাচনের পরের দিনেও মাঠে থাকবেন।
আজ সিলেট বিভাগে যেসব ইউনিয়নে ভোট গ্রহণ চলছে তার মধ্যে সিলেট জেলার ১৮ টি ইউনিয়ন রয়েছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি, বীরশ্রী ইউপি, কাজলসার ইউপি, খলাছড়া ইউপি, জকিগঞ্জ ইউপি, সুলতানপুর ইউপি, বারঠাকুরী ইউপি, কসকনকপুর ইউপি ও মানিকপুর ইউপিতে ভোটগ্রহণ চলছে।
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি, দিঘীরপাড় ইউপি, সাতবাক ইউপি, বড়চতুল ইউপি, কানাইঘাট ইউপি, দক্ষিণ বানিগ্রাম ইউপি, ঝিংগাবাড়ি ইউপি, রাজাগঞ্জ ইউপিতে ভোটগ্রহণ চলছে।
সুনামগঞ্জ জেলার ১৮ ইউনিয়নের মধ্যে শাল্লা উপজেলার আটগাঁও ইউপি, হবিবপুর ইউপি, বাহারা ইউপি ও শাল্লা ইউপিতে ভোটগ্রহণ চলছে।
জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউপি, ছাছনা বাজার ইউপি, ভিমখালি ইউপি, ফেনারবাক ইউপিতে ভোটগ্রহণ চলছে।
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউপি, পাইকুরহাটি ইউপি, সুখার রাজাপুর উত্তর ইউপি, মধ্যনগর ইউপি, চামরদানী ইউপি, বংশীকুন্ডা উত্তর ইউপি, বংশিকুন্ডা দক্ষিণ ইউপি, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা জয়শ্রী ইউপি ও ধর্মপাশা ইউপিতে ভোটগ্রহণ চলছে।
মৌলভীবাজার জেলার ১৮টি ইউনিয়নের মধ্যে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি, পতনউষার ইউপি, মুন্সিবাজার ইউপি, শমসেরনগর ইউপি, কমলগঞ্জ ইউপি, আলীনগর ইউপি, আদমপুর ইউপি, মাধবপুর ইউপি ও ইসলামপুর ইউপিতে ভোটগ্রহণ চলছে।
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি, ভুনবির ইউপি, শ্রীমঙ্গল ইউপি, সিন্দুরখান ইউপি, কালাপুর ইউপি, আশিদ্রোণ ইউপি, রাজঘাট ইউপি, কালিঘাট ইউপি ও সাতগাঁও ইউপিতে ভোটগ্রহণ চলছে।
হবিগঞ্জ জেলার ২১টি ইউনিয়নের মধ্যে জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউপি, আহম্মদাবাদ ইউপি, দেওরগাছ ইউপি, পাইকপাড়া ইউপি, শানখলা ইউপি, চুনারুঘাট সদর ইউপি, উবাহাটা ইউপি, সাটিয়াজুড়ি ইউপি, রানিগাঁও ইউপি ও মিরাশী ইউপিতে ভোটগ্রহণ চলছে।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউপি, চৌমুহনী ইউপি, বহরা ইউপি, আন্দিউড়া ইউপি (ইভিএম’এ ভোট), শাহজাহানপুর ইউপি, জগদিশ পুর ইউপি, বুলস্না ইউপি, নোয়াপাপড়া ইউপি, ছাতিয়াইন ইউপি, বাঘাসুরা ইউপি ও আদাঐর ইউপিতে ভোটগ্রহণ চলছে।
বাসস/আম/১৪১০/কেএটি