বাসস
  ০৫ জানুয়ারি ২০২২, ১১:১৯
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৭

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ক্রিকেট জয়লাভ করায় টাইগারদের অভিনন্দন রাষ্ট্রপতির

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২২ (বাসস) : রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ  মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্র প্রধান নিউজিল্যান্ডকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি হামিদ আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।