বাসস
  ০৪ জানুয়ারি ২০২২, ২১:৩৪

বাসস দেশ-৪৬ : ইসাব সভাপতি জহির উদ্দিন মহাসচিব মাহমুদুর রশিদ

বাসস দেশ-৪৬
ইসাব-নির্বাচন
ইসাব সভাপতি জহির উদ্দিন মহাসচিব মাহমুদুর রশিদ
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২২ (বাসস): বাফেস্কো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বাবর ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)- এর ২০২১-২৩ মেয়াদের জন্য সভাপতি ও গ্রাসহোপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
মর্গেন ইন্টারন্যাশনালের সিইও মো. নিয়াজ আলী চিশতী এই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সহ-সভাপতিরা হলেন-অলিম্পিয়া ফায়ার প্রোটেকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহজাহান, মেসার্স আসগর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মতিন খান এবং জেনেসিস টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাহমুদ।
জেডএম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ এবং ইন্টিগ্রেটেড সেফটি অ্যান্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ-ই-খোদা একই সময়ের জন্য যথাক্রমে যুগ্ম সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সোশাইন মার্কেটিং কোম্পানির সিইও মো. কবির হোসেন এবং এন. ইসলাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম যথাক্রমে সহকারী সম্পাদক ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন-সিম্যানটেক টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম, গুরাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুর রহমান, লুমিনাস অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মো. নূর-নবী এবং গুরাবা টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. আল-এমরান হোসেন।
বাসস/সবি/আরআই/২১৩০/-শআ