বাসস
  ০৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৯

বাসস দেশ-১৭ : লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাসস দেশ-১৭
লক্ষ্মীপুর- ছাত্রলীগ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  
লক্ষ্মীপুর, ৪ জানুয়ারি ২০২২ (বাসস): জেলায় আজ বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে উত্তর তেমুহনী থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
পরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫১/-এমকে