বাসস
  ০৪ জানুয়ারি ২০২২, ১৩:৪১

বাসস দেশ-৭ : সিলেট বিভাগের ৭৫টি ইউপি’তে কাল ভোট উৎসব

বাসস দেশ-৭
ভোট উৎসব-সিলেট
সিলেট বিভাগের ৭৫টি ইউপি’তে কাল ভোট উৎসব
সিলেট, ৪ জানুয়ারি, ২০২২ (বাসস) : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়ন পরিষদে আগামীকাল বুধবার নির্বাচন অনুষ্টিত হবে।
নির্বাচনকে ঘিরে প্রতিটি নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। নির্বাচনী কর্মকর্তা ছাড়াও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন অফিস।
আগামীকাল বুধবার সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ২টি উপজেলার ৩৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে, এর মধ্যে  জকিগঞ্জ উপজেলায় ৯টি ও কানাইঘাট উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। জকিগঞ্জের ৯টির মধ্যে বারহাল, বীরশ্রী, কাজলসার, খলাছড়া, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর ইউপি এবং কানাইঘাট উপজেলার ৯টির মধ্যে লক্ষীপ্রসাদ, লক্ষীপ্রসাদ পশ্চিম, দিঘীরপার, সাতবাক, বড়চতুল, কানাইঘাট, দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভাগের সুনামগঞ্জ জেলায় এধাপে ৩টি উপজেলায় মোট ১৮টি ইউপিতে আগামীকাল ভোট অনুষ্টিত হবে। এর মধ্যে শাল্লা উপজেলায় ৪টি, জামালগঞ্জে ৪টি ও ধর্মপাশা উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে। শাল্লা উপজেলার মধ্যে আটগাঁও, হবিবপুর, বাহাড়া এবং শাল্লা ইউপি, জামালগঞ্জ উপজেলার বেহেলী, সাচনাবাজার, ভীমখালী ও ফেনারবাক ইউপি, ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরহাটি, সুখাইড় রাজাপুর, মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ড উত্তর, বংশীকুন্ড দক্ষিণ, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা ও জয়শ্রী ইউপি। বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মোট ১৮টি ইউপিতে এবার ভোট গ্রহন অনুষ্টিত হবে। এর মধ্য কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে রহিমপুর, পতনউষার, মুন্সিবাজার, শমশেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউপি। শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও ইউপি রয়েছে। বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় ১০টি ও মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়নে এধাপে ভোট অনুষ্টিত হবে। এর মধ্যে চুনারুঘাট উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা, চুনারুঘাট, উবাহাটা, সাটিয়াজুরী, রানীগাঁও ও মিরাশি ইউপি ও মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী মোহাম্মদ, বহরা, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা এবং আদাবর ইউপি রয়েছে। ভোট গ্রহণ শুরুর ৩২ ঘন্টা পূর্বে অর্থাৎ গতকাল সোমবার মধ্যরাত থেকে সবগুলো নির্বাচনী এলাকায় সবধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করে দেয়া হয়েছে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোন ধরণের প্রচারণা চালাতে পারবেন না। আজ মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে। নির্বাচনী এলাকায় আজ রাত ১২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া, ভোটের আগের দিন থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ, লঞ্চ, স্পিডবোর্ড এবং ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরী সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ঘরানা, আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ অনান্য স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেছেন। অবাধ সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট উৎসব শেষ করতে প্রার্থী, সমর্থক, সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশন।
বাসস/মআম/১৩৪০/-আসাচৌ