
বাসস দেশ-৪৯
এস জয়শঙ্কর-শোক
লঞ্চে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ৩ জানুয়ারি ২০২২(বাসস) : ঝালকাঠির সুগন্ধা নদীতে সম্প্রতি লঞ্চে অগ্নিকা-ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. জয়শঙ্কর ভারত সরকার এবং তার নিজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি তাদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন।
তিনি একইসাথে এ দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন এবং সুস্থভাবে তাদের পরিবারের মাঝে ফিরে যাওয়ারও প্রার্থনা ব্যক্ত করেন।
বাসস/সবি/এমআর/২১৩৯/-এইচএন