বাসস
  ০৩ জানুয়ারি ২০২২, ২০:৩০

বাসস দেশ-৪৩ : ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৪র্থ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত  

বাসস দেশ-৪৩
এফসিইউবি- সিন্ডিকেট সভা
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৪র্থ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত  
ঢাকা, ৩ জানুয়ারি, ২০২২ (বাসস) : ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এফসিইউবি) ৪র্থ সিন্ডিকেট সভা  চুয়াডাঙ্গা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। 
আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বিওটির চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পটভূমি উপস্থাপন করেন। 
সভার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান উপ-উপাচার্য, প্রফেসর ড. সেলিম তোহা, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ড. নাহিদ পারভেজ সদস্য ও মোঃ নাফিউল ইসলাম জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন রেক্টর ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। 
সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, সংশোধিত সনদপত্র, সংশোধিত অর্গ্রানোগ্রাম, পাশকৃত ছাত্র-ছাত্রীর ফলাফল, ২০২০-২০২১ ও ২০২১-২০২২  বিশ্ববিদ্যালয়েল অর্থ বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বাজেট পেশ করেন মোঃ আব্দুল মজিদ বিশ্বাস। সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মাণ কাজের অগ্রগতি ও আগামী জুলাই মাসে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তÍরের ব্যাপারে বিওটির ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সিন্ডিকেটকে অবগত করেন। 
বাসস/সবি/এমএআর/২০৩০/কেএমকে