
বাসস দেশ-৩৩
সচিব-যোগদান
মু: আনোয়ার হোসেন হাওলাদারের মহিলা ও শিশু বিষয়ক সচিব পদে যোগদান
ঢাকা, ৩ জানুয়ারি, ২০২২ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার গতকাল রোববার যোগদান করেছেন।
এদিকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ সোমবার মন্ত্রণালয়ের কক্ষে নতুন সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এর আগে দূর্নীতি দমন কমিশনের সচিব পদে দায়িত্ব পালন করেন। গত ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব পদে এ মন্ত্রণালয়ে পদায়ন করে।
উল্লেখ্য, মু: আনোয়ার হোসেন হাওলাদার সহকারি কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার অফিস ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি জেলা প্রশাসক হিসবে সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি বিভাগীয় কমিশনার হিসবে খুলনা বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৮৫৫/-এমএন