বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২ জন

ঢাকা, ৩ সেপ্টম্বর, ২০২৬ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৫২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (বৃহষ্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, খুলনা বিভাগে ২৪৭ জন, রংপুর বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগে ১১৯ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছরের ৩ সেপ্টম্বর পর্যন্ত সারাদেশে মোটডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন। চলতি বছরে এ যাবত মোট ৩৬ হাজার ৪৬৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।