বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ২১:০২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৩০ জন 

ঢাকা, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, বরিশালে বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। 

চলতি বছরে এ যাবত মোট ১৫ হাজার ৮৩৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৩২১ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।