বাসস
  ০৮ জানুয়ারি ২০২২, ১৭:০২

বাসস প্রধানমন্ত্রী-১ : আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দীন জিপপীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাসস প্রধানমন্ত্রী-১
শেখ হাসিনা-শোক
আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দীন জিপপীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ৮ জানুয়ারি, ২০২২ (বাসস) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুলনা জেলার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দীন জিপপীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।  
সরদার শাহাবুদ্দীন জিপপী শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাসস/সবি/বিকেডি/১৭০০/-এবিএইচ