বাসস
  ০৯ জানুয়ারি ২০২২, ১৯:০৫

বাসস ক্রীড়া-১৪ : কোভিড মুক্ত হয়ে ইতালীর পথে ওসিমেন : নাপোলি

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-সিরি এ-ওসিমহেন-নাপোলি
কোভিড মুক্ত হয়ে ইতালীর পথে ওসিমেন : নাপোলি
মিলান, ৯ জানুয়ারি ২০২২(বাসস/এএফপি): কোভিড-১৯ সংক্রমন থেকে মুক্ত হয়ে নাইজেরিয়া থেকে ইতালীর পথে যাত্রা করেছেন ভিক্টর ওসিমেন। রোববার তার ক্লাব নাপোলি একথা জানিয়েছে।
এক টুইট বার্তায় নাপোলি জানায়,‘ কয়েক ঘন্টা পর ইতালীতে ফিরতে যাচ্ছেন সুপার ঈগলস স্ট্রাইকার ওসিমেন।’ এখানেই পুনর্বাসনে থাকবেন তিনি। এর আগে গত নভেম্বরে ইনজুরিতে পড়েন ওসিমেন। 
ইনজুরিতে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে আফ্রিকান নেশন্স কাপে অংশগ্রহনের আশা ছিল ওসিমেনের। আজ নাইজেরিয়ায় শুরু হয়েছে এই টুর্নামেন্ট। সেই হিসেবে নাইজেরীয় জাতীয় দলেও ডাক পান তিনি। কিন্তু কোভিড-১৯ স!ংক্রমনে পড়ায় স্কোয়াড থেকে বাদ পড়েন ২৩ বছর বয়সি এই স্ট্রাইকার।
বাসস/এএফপি/এমএইচসি/১৯০৫/স্বব