
বাসস দেশ-৩৪
লক্ষ্মীপুর- কম্বল বিতরণ
লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
লক্ষ্মীপুর, ৮ জানুয়ারি ২০২২ (বাসস): জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে তিনশ’ অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সহসভাপতি ও জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
এসময় জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২৪/এমকে