
বাসস দেশ-৪৫
কুমিল্লা-মৃত্যু
কুমিল্লায় ট্রলার ডুবিতে শিশুসহ তিনজনের মৃত্যু
কুমিল্লা (দক্ষিণ), ৩ জানুয়ারি, ২০২২ (বাসস): জেলার মেঘনা উপজেলায় আজ কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
ট্রলার ডুবির ঘটনায় মৃতরা হলেন- জুলেখা বেগম (৫৫), আয়েশা আকতার (১২) ও মরিয়ম (৭)। তারা একই পরিবারের সদস্য। এ ঘটনায় তামান্না নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার কাঁঠালিয়া নদীতে আজ সোমবার বিকেল তিনটায় এই দুর্ঘটনা ঘটে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪০/এমএমবি