Sep 8, 2010, 10:12 pm (BST)

সংবাদ শিরোনাম

বিভাগীয় সংবাদ : ** রংপুরে দুস্থদের মাঝে অর্থ বিতরণ ** রংপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল ** মাগুরায় কবি আব্দুল মান্নান সৈয়দের মৃত্যুতে শোক সভা ** গৌরনদীতে মোটর সাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত ** নওগাঁয় ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ **    |   
প্রচ্ছদ | যোগাযোগ | Print
 
 
 
আবহাওয়া
 
সূর্যোদয় ও সূর্যাস্ত
 
নামাযের সময়
 
 
 
২০১৫ সালের এশিয়া কাপ ফুটবল আয়োজনে অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক আবেদন
 
কুয়ালালামপুর, ২৯ জুলাই (বাসস/এএফপি) : অস্ট্রেলিয়া বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের এশিয়া কাপ ফুটবল আয়োজনের জন্য আবেদন করেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সূত্রে এ কথা জানা গেছে।
কুয়ালামপুরে সংস্থার সদর দপ্তরে এক অনুষ্ঠানে কনফেডারেশনের পতাকা খচিত আবেদনপত্রটি ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়ার (এফসিএ) চেয়ারম্যান ফ্রাংক লু এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মানের হাতে তুলে দেন।
বিন হাম্মান বলেন, ‘২০০৬ সালে অস্ট্রেলিয়া এএফসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এএফসি ও এএফএ’র মধ্যে জয়জয়াকার অবস্থা চলছে। এখন আমরা সবাই এ সংস্থার সুযোগ সুবিধার জন্য উন্মুখ।’
তিনি আরো বলেন, ‘এএফসি’ নির্বাহী কমিটির বৈঠকের আগে তাদের আবেদনে আমি সুপারিশ করবো বলে তাদের নিশ্চত করেছি।’
এএফসি’র সদস্য দেশগুলোর সমন্বয়ে অনুষ্ঠিতব্য এএফসি’র সর্বোচ্চ ১৬তম টুর্নামেন্টের আয়োজন আবেদনকারী একমাত্র দেশ অস্ট্রেলিয়া।
২০১১ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কাতারে সে সময়ই এএফসি’র নির্বাহী কমিটির বৈঠকে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে ধারণা কাা হচ্ছে।
 
 
 
প্রচ্ছদ | যোগাযোগ | Print
সার্বিক তত্ত্বাবধানে : বাসস আই,টি বিভাগ এবং বাংলাদেশ অনলাইন লিমিটেড