সিডনী, ২৯ জুলাই (বাসস/এএফপি) : অস্ট্রেলিয়া বৃহস্পতিবার ইরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করেছে। ইরানের পরামণু শক্তি অর্জনের প্রচেষ্টায় আন্তর্জাতিক উদ্বেগ প্রশমনে তেহরানকে রাজী করানোর জন্য এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো।
পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ বলেন, ইরানের একশ’রও বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কোম্পানীকে লক্ষ্য করে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইরানের তেল ও গ্যাস সেক্টরের সাথে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্কের উপর এই নিষেধাজ্ঞা আরোপিত হবে।
তিনি বলেন, ‘এই প্যাকেজ গ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়া ইরানের পরমাণূ কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সম্মুখ সারিতে অবস্থান নিয়েছে। ইরানের এ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায সবচেয়ে মারাত্মক নিরাপত্তার হুমকির মুখে পড়েছে।
এই নিষেধাজ্ঞার মধ্যে অস্ত্র ও পরমাণু রাসায়নিক অথবা জীবানু অস্ত্র অথবা ক্ষেপণাস্ত্র তৈরির উপাদানসমূহও রয়েছে। |